Notes (notes.bd) হলো বাংলাদেশের মানুষের প্রতিদিনের কাজের জন্য একটি ফ্রি অনলাইন খাতা।
আমরা সবাই কোনো না কোনো খাতা বা ডায়েরি রাখি — বাজারের লিস্ট, মাসের হিসাব, কার কাছে কত পাওনা, দরকারি ফোন নম্বর, কারো জন্মদিন। Notes এসব এক জায়গায় সহজভাবে রাখে, বাংলা ও ইংরেজিতে, যেকোনো ফোন বা কম্পিউটারে।
যা যা করা যায়
- নোট ও প্রতিদিনের ডায়েরি লেখা
- মাসের হিসাব ও বাজারের লিস্ট, নিজে থেকে যোগ-বিয়োগ
- দেনা-পাওনা, বিল, কিস্তি ও সঞ্চয়ের হিসাব
- কাজ, ওষুধ ও বিশেষ দিনের রিমাইন্ডার