নোট ও ডায়েরি
নোট লিখুন, পিন করুন, রং দিন, এডিট করুন। দরকার না হলে পাতা ছিঁড়ে ফেলুন — মত বদলালে ট্র্যাশ থেকে ফেরত আনুন।
ফ্রি · অফলাইনেও চলে · বাংলা ও English
নোট লিখুন, বাজারের তালিকা করুন, মাসিক হিসাব রাখুন, দেনা-পাওনার হিসাব রাখুন, প্রয়োজনীয় নম্বর সংরক্ষণ করুন এবং রিমাইন্ডার সেট করুন। সব হিসাব স্বয়ংক্রিয়ভাবে হয়ে যায়।
ইনস্টল করার প্রয়োজন নেই। চাইলে ফোনের হোম স্ক্রিনে যুক্ত করুন।
কাগজের ডায়েরিতে যা লিখতেন, এখন তা গোছানো এবং স্বয়ংক্রিয় হিসাবসহ।
নোট লিখুন, পিন করুন, রং দিন, এডিট করুন। দরকার না হলে পাতা ছিঁড়ে ফেলুন — মত বদলালে ট্র্যাশ থেকে ফেরত আনুন।
কী কিনবেন লিখুন, দাম লিখুন, কেনা হলে টিক দিন। মোট, কেনা এবং হাতে থাকা টাকা সাথে সাথে হিসাব হয়।
মোট আয় লিখুন, তারপর প্রতিটি খরচ। লেখার সাথে সাথে ব্যালেন্স ও খাতভিত্তিক চার্ট আপডেট হয়।
কাকে কত দিলেন, কার কাছ থেকে কত পেলেন — প্রতিজনের হিসাব আলাদা, মোট পাওনা ও দেনা এক নজরে।
প্রয়োজনীয় ফোন নম্বর, ইমেইল ও ঠিকানা গ্রুপ করে রাখুন। এক ট্যাপে কল বা ইমেইল করুন।
বিল, জন্মদিন, ওষুধ বা মিটিং — সময় দিন, প্রয়োজনে রিপিট করুন, সময়মতো নোটিফিকেশন পান।
এখানেই চেষ্টা করুন। যেকোনো সংখ্যা বদলান, ব্যালেন্স সাথে সাথে বদলাবে — অ্যাপটি ঠিক এভাবেই কাজ করে।
এক মিনিটের মধ্যেই শুরু করুন।
সব ডিভাইসে ব্যবহারের জন্য ফ্রি অ্যাকাউন্ট খুলুন, অথবা আগে এই ডিভাইসেই চেষ্টা করুন।
নোট, তালিকা, খরচ ও মানুষের হিসাব যোগ করুন। যোগ-বিয়োগ অ্যাপ নিজেই করবে।
“Add to Home screen” দিন, Notes অন্য অ্যাপের মতোই খুলবে — অফলাইনেও।
আপনার খাতা শুধুই আপনার।
প্রতিটি লেখা আপনার অ্যাকাউন্টের সাথে যুক্ত, কখনো প্রকাশ্যে দেখানো হয় না।
ইন্টারনেট ছাড়াও লিখতে থাকুন। অনলাইনে এলে সব সিঙ্ক হয়ে যাবে।
পুরো ব্যাকআপ বা যেকোনো মাসের CSV যখন খুশি ডাউনলোড করুন।
যেকোনো সময় ভাষা বদলান — বাংলা সংখ্যা ও বাংলা তারিখসহ।
হ্যাঁ। অ্যাকাউন্ট খুলে সব ফিচার বিনামূল্যে ব্যবহার করুন।
হ্যাঁ। ফোনের ব্রাউজারে অ্যাপটি খুলে “Add to Home screen” বা “Install app” চাপুন।
ব্যালেন্স = মাসের মোট আয় − মোট খরচ। “আগের মাসের ব্যালেন্স যোগ” চালু করলে আগের মাসের ব্যালেন্সও যোগ হয়।
নোটটি ট্র্যাশে যায়। সেখান থেকে ফেরত আনা বা চিরতরে মুছে ফেলা যায়। ৩০ দিন পর ট্র্যাশ নিজেই খালি হয়।
হ্যাঁ, নোটিফিকেশনের অনুমতি দিলে পাবেন। অ্যাকাউন্টধারীরা ইমেইলেও রিমাইন্ডার পেতে পারেন।
আজই লেখা শুরু করুন। সম্পূর্ণ ফ্রি।
সকালের বাজার থেকে রাতের ডায়েরি পর্যন্ত।
কেনার সাথে সাথে টিক দিন। টাকা দেওয়ার আগেই মোট জানা যায়।
“নাপা খাওয়ার সময় — খাবারের পরে।” এক চাপে খাওয়া হয়েছে লিখে রাখুন।
বন্ধুকে ৫০০ টাকা দিলেন? লিখে রাখুন। মাসের ব্যালেন্সও ঠিক থাকবে।
দিনটা কেমন গেল দু-চার লাইন লিখুন, মনের অবস্থা বেছে নিন।